ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ১:১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে কাফনের কাপড় পরে ও বিভিন্ন স্লোগানে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে ১০টার শাটল ট্রেন ষোলশহর স্টেশনে পৌঁছালে তারা রেললাইনে নেমে আন্দোলন করেন। পরে স্টেশনের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে তারা রেললাইন থেকে সরে যান। এ ঘটনায় ট্রেনটি প্রায় আধাঘণ্টা দেরিতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় বলে জানা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা করোনাকালীন ব্যাচ। করোনা পরিস্থিতি মোকাবিলার পর অটোপাশের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো সিট চাচ্ছি না। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে আমাদের ভর্তি পরীক্ষা নেওয়া হোক। এটা আমাদের অধিকার।

তারা বলেন, শিক্ষার্থীদের যোগাযোগ থাকবে বইয়ের সঙ্গে, রাস্তায় আন্দোলনের সঙ্গে নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছসহ সকল বিশ্ববিদ্যালয় করোনাকালীন ব্যাচের ক্ষতির কথা চিন্তা করে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দিয়েছে।

ষোলশহর স্টেশনের মাস্টার ফখরুল আলম পারভেজ বলেন, তারা রেললাইনে নেমে আন্দোলন করছিলো। তবে ট্রেন বিলম্ব হয়নি। ক্রসিংয়ের কারণে কিছুটা দেরি হয়েছে যেটা অন্য সময়ও হয়।

এর আগেও বিভিন্ন সময় চট্টগ্রাম প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ