ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনের চার শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ৩:২৪

ভোলার লালমোহন উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে দশ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধূনিক মানের বেঞ্চ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব বেঞ্চ তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা প্রকৌশলের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় ৪টি প্রতিষ্ঠানে ১৫৮ সেট বেঞ্চ বিতরণ করা হয়।শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ; নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়, গজারিয়া দাখিল মাদ্রাসা, দেবীরচর দাখিল মাদ্রাসা ও হোসনে আরা পৌর মাধ্যমিক বিদয়ালয়।
 
এর আগে সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ আরও অনেকে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত