ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে দেশে ফিরলেন জুড়ীর ইসলাম উদ্দিন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ৪:১

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর লাশ দাফন সম্পন্ন হয়েছে। প্রায় তিন মাস আগে সেখানে সড়ক দুর্ঘটনায় ইসলাম উদ্দিন (৪৫) নামে এ প্রবাসীর মৃত্যু হয়।  পরে বৃহস্পতিবার (২ জুন)  সকালে ইসলাম উদ্দিনের লাশ দেশে স্বজনদের কাছে পৌঁছেলে নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়‌।

নিহত ইসলাম উদ্দিনের বাড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। তিনি সৌদি আরবের আরার শহরে শ্রমিকের কাজ করতেন।

এলাকাবাসীর সাথে কথা বলে  জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইসলাম উদ্দিন কাজ শেষে সাইকেলে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি ওই সাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে ইসলাম উদ্দিন সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুসলিম মিয়া আজ  বলেন, সৌদি আরবে বসবাসকারী আত্মীয় স্বজনের সহযোগিতায় আজ সকালে ইসলাম উদ্দিনের লাশ স্বজনদের কাছে পৌঁছেছে। দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হবে। ইসলামের স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী