মান্দায় প্রবেশ পথে গর্ত খুঁড়ে যাতায়াতে বাঁধা
নওগাঁর মান্দায় এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে প্রবেশ পথে গর্ত খুঁড়ে যাতায়াতের বাঁধা সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গেলে প্রবেশ পথে গর্ত দেখা যায়।ভুক্তভোগী শহিদা বেগম উপজেলার কালিকাপুর ইউপির চকশ্রীকৃষ্ণ গ্রামের প্রবাসী দলিল মন্ডলের স্ত্রী।অপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার প্রতিবেশী ইনতাজ আলী মন্ডল (৫০) ও মামুন হোসেন (৪০)।
ভূক্তভোগী মহিলা জানান, আমার স্বামী একজন সৌদি প্রবাসী। আমার স্বামী না থাকার কারণে তারা বিভিন্নভাবে অত্যাচার ও ভয়তিভী দেখাচ্ছেন। এরপর আমার বাড়িতে যাতায়াতের রাস্তা দখল করে ড্রেনে পাইপ দেওয়ার নামে গর্ত খুঁড়ে রেখে চলাচলে বাঁধা সৃষ্টি করেছে। কোন ভ্যান, মোটরসাইকেল এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে পারেনা। আমাদের ব্যবহৃত টয়লেট ভাংচুর করেছে তারা।ভূক্তভোগী আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু মিমাংসা করে দিলেও তারা মানে না। তাদের অত্যাচার ও গালিগালাজে আমি অতিষ্ঠ। এদের অত্যাচার থেকে রেহাই পেতে চাই।
অভিযুক্তদের সাথে কথা হলে তারা জানান, জমির সঠিক মাপজোক না হওয়ার কারণে চেয়ারম্যানের রায় প্রত্যাখান করেছি। সঠিক মাপজোক হলে যাতায়াতের রাস্তা ঠিক করে দিবো। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে