ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ের প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ৩-৬-২০২২ দুপুর ১২:৫১
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন/২০২২ সম্পন্ন হয়েছে।উপজেলার ২৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে ১ বছরের জন্য ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। তাদেরকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দপ্তর ভাগ করে দেয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ ভোট দেয়। এ সময় প্রার্থীদের পোষ্টার, ব্যানার, ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গন। প্রচলিত ভোটের মতই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল আয়োজনে এ নির্বাচন করা হয়। শিশুরা গণতন্ত্র চর্চা করে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে।
আউটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ৫ম শ্রেণির ছাত্রী ফারজানা জানান,এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জানতে পারছি কিভাবে একটি ভোটগ্রহণ করতে হয়, গোপন কক্ষে কিভাবে ভোট দিতে হয়, ভোট গননা করতে হয়, আঙ্গুলে অমোচনীয় কালী দিতে হয়, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে হয়।
বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধি ৫ম শ্রেণির শিক্ষার্থী উষা মনি জানান,আমার সহপাঠী ও বিদ্যালয়ের ছোট ভাই বোনেরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।আমি তাদের জন্য কাজ করবো।
উপজেলার (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল মালেক জানান, প্রতিটি বিদ্যালয়ে একযোগে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। এরফলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা হচ্ছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ