পটুয়াখালী ১৫ জুন ৮ টি ইউপি নির্বাচন শতভাগ নিরেপক্ষ ও সুষ্ঠ হবে
আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন -২০২২ উপলক্ষে পটুয়াখালী সদর, দশমিনা ও কলাপাড়া উপজেলার সকল পদের প্রতিদ্বন্দী প্রর্থীদের সাথে আচরনবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সদর উপজেলা নিবাচন অফিসার খালিদ বিন রউফের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, র্্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম, বাংলাদপশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পটুয়াখালীর জেলা কমান্ডেন্ট মোঃ আবু সোলায়মান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।
সভায় পটুয়াখালী সদর, দশমিনা ও কলাপাড়া উপজেলার মোট ৮ টি ইউনিয়নের নির্বাহী অফিসারগন, সংশ্লিস্ট থানা সমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তা, চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন আসনের প্রার্থীগন এবং সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার উক্তসব ইউপি নির্বাচন ভোটার সাধারনের অংশগ্রহনে শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে তারা প্রতিদ্বন্দী প্রার্থীদেরসহ জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, জেলার সদর উপজেলার ৫টি, কলাপাড়া উপজেলার ২টি এবং দশমিনা উপজেলার ১ টিসহ মোট ৮ টি ইউনিয়নে ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত আসনে ১০১ জন এবং সাধারন আসনে ২৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
এ ৮টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯ হাজার ৪৪৯ জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছে ৫৩ হাজার ৫৪২ জন। মোট ৮২টি কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানান জেলা নির্বাচন অফিসার।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied