জুড়ীতে আম গাছে যুবকের ফাঁসি, মায়ের দাবি হত্যা
মৌলভীবাজার জেলার জুড়ীতে রোমান মিয়া (১৯) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে তার মায়ের দাবি ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ জুন) সকালে নিহত রোমানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুন) রাত সাড়ে আটটার উপজেলার জাফরনগর ইউনিয়নের বেলাগাঁও কন্টিনালা এলাকায় ঘটনাটি ঘটে। রোমান বেলাগাঁও এলাকার শুয়াব আলীর ছেলে। সে পেশায় একজন রিকশাচালক।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কন্টিনালা আতিকিয়া মাদ্রাসার সামনে গলায় ফাঁস লাগানো অবস্থায় রোমানকে প্রত্যক্ষদর্শীরা দেখতে পান। পরে গাছে উঠে আরমান মিয়া নামে এক যুবক দা দিয়ে রশি কেটে মাটিতে নামান তাকে। সেখান থেকে স্থানীয় ফয়সল আহমদ ও তারেকুল ইসলাম নামের দুই যুবক তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতান মুহাম্মদ জাকির রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রুমানের মা ফুলবানু বেগম হাসপাতালে জানান, রোমান একটি মেয়েকে ভালোবাসত। এটা মেয়ের পরিবারসহ সবাই জানত। এই মেয়ের জন্যই আমার ছেলের এ পরিনতি। এ সময় তিনি আরোও বলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।
আলাপকালে রোমানের বাবা শুয়াব আলী বলেন, রোমনের ভালোবাসার কারণে আমাকে ডেকে ছেলেকে হত্যার হুমকিও দেওয়া হয়। এখন দেখতেছি আমার ছেলে আত্নহত্যা করেছে। আমার ছেলে আত্নহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রকৃত ঘটনার রহস্য উদঘাটন চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার (ওসি) তদন্ত আবুল কালাম বলেন, খবর পেয়ে সাথে সাথে থানার এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে যায়। পরে আমি সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড