লালমোহনে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর শহরের চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালে যারা জাতির পিতাকে হত্যা করেছিল, সেই পাকিস্তানী প্রেতাত্মারা এখনও দেশের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, তার উন্নয়ন অগ্রযাত্রাকে যারা রুখে দেয়ার ষড়যন্ত্র করছে, দেশের মানুষ তাদের কঠোর জবাব দেবে।
এমপি শাওন আরও বলেন, জাতির পিতার কন্যাকে যারা হত্যার হুমকি দিচ্ছে, তাদেরকে স্পস্ট করে বলতে চাই, এটা ১৯৭৫ নয়, এখন ২০২২সাল। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে দেশবাসী তোমাদের কে আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
সমাবেশে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ লালমোহন ও তজুমদ্দিন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান