লালমনিরহাটে বিএসএফের পিটুনিতে বাংলাদেশি আহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে সাইদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার (৩জুন) সকালে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে ইউপি সদস্য আব্দুল হামিদ নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্তের ৯১৩/৬ সাপ পিলারে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও সীমান্ত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চন্দ্রপুর খামারভাতি সীমান্তের ধানক্ষেত দিয়ে ৯১৩/৬ সাপ পিলারের কাছাকাছি যান সাইদুল ইসলামসহ কয়েকজন যুবক। ভারতীয় চোরাকারবারী কাছ থেকে ফেন্সিডিল ও ইয়াবা চালান আনতে সাইদুল ইসলামসহ সহযোগিতা। ভারতীয় বিএসএফের সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। পরে সহযোগীরা পালিয়ে গেলেও সাইদুল ইসলামকে বিএসএফ সদস্যরা আটক করে। একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে ধ্বস্তাধ্বস্তি হলে অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে । এক পর্যায়ে বিএসএফ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে আসেন সাইদুল ইসলাম। পরে সেখানের গ্রামবাসীরা আহত অবস্থায় উদ্ধার করে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৈহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশিকে আটকের বিষয়ের পর বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। আহত সাইদুল ইসলাম আত্মগোপন রেখে চিকিৎসা নিচ্ছেন। তবে আহত সাইদুল ইসলাম কোন হাসপাতালে ভর্তি রয়েছেন পরিবার গোপন রেখেছেন।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied