মান্দায় রোগমুক্তি ক্লিনিক বন্ধ ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
নওগাঁর মান্দায় একটি অবৈধ ক্লিনিক ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। সেই সাথে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ডের আলোচিত রোগীমুক্তি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ক্লিনিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে উপজেলার কুশুম্বা ইউপির দেলুয়াবাড়ি বাজারের রোগ মুক্তি ক্লিনিক ও উপজেলা সদর প্রসাদপুর বাজারের একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি।
এছাড়া উপজেলা সদর প্রসাদপুর বাজারের একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসনিম হুসাইন আরিফ বলেন, সিভিল সার্জন স্যারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার দেলুয়াবাড়ি বাজারের রোগ মুক্তি ক্লিনিক কোনো প্রকার অনুমোদন ছাড়াই নিয়মনীতির তোয়াক্কা না করে হাসপাতাল খুলে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় ক্লিনিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, এছাড়াও উপজেলা সদরের একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাসনিম হুসাইন আরিফ, স্যানিটারী ইন্সপেক্টর অলিক সরকার, মান্দা থানার এএসআই খলিলুর রহমান, কনস্টেবল মাহাবুব আলম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ