নওগাঁ আম উৎপাদনে রাজশাহী ও চাঁপাইনবয়াবগঞ্জে ছাড়িয়ে গেছে : খাদ্যমন্ত্রী
“আগে দেশের মানুষ আম বলতে চাঁপাইনবাগঞ্জ ও রাজশাহীর আম চিনতেন। বর্তমানে দেশের বৃহত্তম আম বাজার বসে নওগাঁর সাপাহারে উপজেলায়। আম উৎপাদনে বর্তমানে নওগাঁ জেলা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে। আমরা সাপাহারের আম সারাবিশ্বে পরিচিতির জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহন করবো” নওগাঁর সাপাহারে আম উৎপাদন, সংগ্রহ, পাকানো, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ নিরাপদ খাদ্য খাদ্য কর্তৃপক্ষ, খাদ্যমন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহম্মেদ, খাদ্যভোগ ও ভোক্তা অধিকারের সদস্য রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল সহ স্থানীয় আমচাষী, আম ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
Link Copied