পাংশায় মাইক্রবাসেন ধাক্কায় মোটরসাইকেল আরহীর মৃত্যু
রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাসের ধাক্কায় অমিত কুমার ভোলা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) সকাল ১০ টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার আজিজ বাসস্ট্যান্ডের পূর্বপাশ্বে সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিত কুমার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের নরেন হালদারের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন।তিনি আরোও জানান, এ ঘটনায় মাইক্রোবাসের চালক পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে মোটরসাইকেল এবং মাইক্রোবাস হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রয়েছে।
সুগন্ধা ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুষ্টিয়া মুখি একটি মোটরসাইকেল তেল পাম্পের মধ্য প্রবেশ করতে যায়। এমন সময় পিছন থেকে একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরহী অমিত কুমার গুরুত্বর আহত হয়। এমতাবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, আহত অমিত কুমারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।
অমিক কুমান চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন, তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহোযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন