ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সাংবাদিক অপুর ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ১২:৩২
সময় টেলিভিশনের বরিশাল ব্যুরোপ্রধান অপূর্ব অপুর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদ এবং আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পটুয়াখালীতে কর্মরত সাংবাদিকরা। আজ শনিবার (৪ জুন) পটুয়াখালী প্রেসক্লাবের সামনে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
 
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এই প্রথম নয়। এর কোনো বিচার না হওয়ায় অপরাধীরা আরো বেশি সাহস দেখানোর সুযোগ পাচ্ছে। এভাবে দিনের পর দিন চলতে পারে না। হামলা করে কোনো সাংবাদিকের কলম বন্ধ করা যায়নি, যাবেও না।
 
মানববন্ধন ও বিক্ষোভ সামাবেশে বক্তব্য রাখেন- পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামছুল রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহীদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালী সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন বাদল, পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহাম্মেদসহ স্থানীয় সাংবাদিকরা।
 
ঘটনার ৬ দিন পর পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে গতকাল তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল পুলিশ। তবে এ ঘটনার মূল হোতা ট্যারা হাবিব, জেহাদুল ইসলাম জেহাদসহ বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
 
গত ২৯ মে বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরোপ্রধান অপূর্বকে অপহরণের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই সারাদেশের সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত