ধামইরহাটে যমজ দুই কন্যাসন্তানসহ ৩ মেয়েকে লালন-পালনে সহযোগিতা চান পিতা আব্দুল কাদের
নওগাঁর ধামইরহাটের আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল কাদের। বাবার অবর্তমানে বিধবা মা, দুই ভাই-বোনসহ ৮ সদস্যবিশিষ্ট ওই সংসারের হাল ধরেন আব্দুল কাদের। ২০১২ সালে ৩ হাজার ৪০০ টাকা বেতনে ঢাকার একটি সিকিউরিটি কোম্পানির মাধ্যমে ধামইরহাটে একটি আর্থিক প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব নেন। নিজের ও অসুস্থ মায়ের সেবাযত্নের জন্য আব্দুল কাদের বিয়ে করলে একটি কন্যাসন্তান জন্ম (নূরে জান্নাত (৮) নেয়।
সম্প্রতি আব্দুল কাদেরের বেতন দ্বিগুণ হলেও সংসারে আবারো জন্ম নেয় যমজ কন্যাসন্তান আজিফা ও আদিবা। তাদের বয়স ৬ মাস। কিন্তু দরিদ্র আব্দুল কাদের মা, স্ত্রী এবং কলেজ পড়ুয়া বোনের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। তার ওপর যমজ দুই কন্যাসন্তান মায়ের বুকের দুধ খেতে না পারায় তাদের বিকল্প খাবার দিয়ে লালন-পালন করতে হয়। এতে খরচ বেড়ে যায় বহুগুণ। এমন অভাবের পরিস্থিতিতে অতিকষ্টে দিন কাটানো অপর দুই ভাই তোফায়েল ও আজিজ ঢাকায় গার্মেন্টসে কাজে যোগ দেন।
ভুক্তভোগী আব্দুল কাদের জানান, আমার সংসারে অসুস্থ মা, পরিবারের খরচ, বোনের লেখাপড়ার খরচের পাশাপাশি দুই সন্তানের জন্য সপ্তাহে দেড় হাজার টাকার বায়োমিল ও ল্যাকটোজেন-১ কিনতে হয়। আমি কোনোভাবেই আমার সংসারের খরচ মেটাতে পারছি না। তাছাড়া সন্তানদের মুখে ঠিকমতো খাবারও অনেক সময় দিতে পারি না। তাই আমি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।
কাদেরে স্ত্রী মাইমুনা খাতুন বলেন, আমার স্বামী কারো কাছে চক্ষুলজ্জায় হাত পেতে সহজে চাইতে পারে না। যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন সাংবাদিক ভাইদের ডেকেছি। আপনারা আমাদের এই কষ্টের কথা সবাইকে জানিয়ে দিলে যদি আমাকের কষ্ট কিছুটা লাঘবে সহায়ক হয়, তবুও সেটা আনন্দের।
কাদের-মাইমুনা দম্পতি (০১৭৫৮-৮৬০১৮৫ বিকাশ) সকলের কাছে সাহায্য চেয়েছেন দুটি কন্যাসন্তানকে মানুষ করার জন্য।
ভুক্তভোগী কাদেরের এই কষ্টের খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দেখার পর তাৎক্ষণিকভাবে ব্রুনাই প্রবাসী শিহাব উদ্দিন ও আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ হোসেন পাশে দাঁড়িয়েছেন আর্থিক সহযোগিতার মাধ্যমে। এ সময় ধামইরহাটের এই দুই কৃতী সন্তান ব্রুনাই প্রবাসী শিহাব উদ্দিন ও আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ হোসেন বাংলাদেশের তথা ধামইরহাটের বিভিন্ন সম্পদশালী হৃদয়বানদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন