ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৪:২২
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফ সিদ্দিক বিল্লাল (৬৫) ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ জুন) সকাল ৭টার দিকে মারা গেছেন। নিহতের ভাগ্নে রুবেল মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
 
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নিহত বিল্লাহ হোসেন অটোরিকসা দিয়ে গফরগাঁও থেকে সপরিবারে গ্রামের বাড়িতে যাওয়ার পথে পৌর শহরের জামাতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিল্লাল হোসেন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি ঘটলে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
 
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ