পটুয়াখালীতে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। শনিবার (৪ জুন) দুপুর ১২টায় নিউমার্কেট ডিসি লঞ্চঘাট মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন কটূক্তি ও হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির তীব্র সমালোচনা করেন এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে মিছিল শেষ করা হয়।
সেখানে সমাপনী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied