ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আওয়ামী লীগ অশান্তি চায় না : জিল্লুল হাকিম এমপি


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৪-৬-২০২২ বিকাল ৫:৯

বিএনপি ২০০১ সালে ভোট কারচুপি করে ক্ষমতায় আসার পর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মারপিট, হাতুড়িপেটা, গাছকাটা, মাছমারাসহ বিভিন্ন নির্যাতন করেছন। আমরা শুধু সহ্য করেছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা আপনাদের কিছুই বলিনি। আপনারা বিএনপির আমল থেকে আওয়ামী লীগের আমলে অনেক শান্তিতে আছেন। এখন যদি অশান্তি শৃষ্টি করেন তাহলে কিন্তু আমরা ছেড়ে দেব না। দরকার হলে আমরা প্রশাসনের আশ্রয় নেব। শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। মানুষ শেখ হাসিনকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে। আপনারা যারা বিএনপি করেন, আওয়ামী লীগের উন্নয়ন করা নিয়ে সমালোচনা করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ অশান্তি চায় না, দেশের শান্তি চায়।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

সারাদেশের ন্যায় শনিবার (৪ জুন) সকাল ১১ টায় রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলমত নির্ভিশেষে সকল ভেদাভেদ ভুলে কাধেকাধ মিলিয়ে সকালে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ট্যাম্পুষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্ব জনসমাদেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওহাব মন্ডলের সঞ্চলানায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

এছাড়াও বক্তব্য দেন- পাংশা, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন প্রমুখ।

এ সময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নকীব খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল আলম মৃধা, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার (রেজা), উপজেলা যুবলীগ নেতা ফজলুল হক ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাবেক সাধারণ সম্পাদক, খন্দকার তাজবীদ হাসান শিশিলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

রাণীশংকৈলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩

উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা