ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে জনশুমারি ও গৃহ গণনা প্রশিক্ষণ কর্মশালা


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ৪-৬-২০২২ বিকাল ৫:৯
সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত ৭ দিনব্যাপী ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহ গণনার তথ্য সংগ্রহ করা হবে। গণনায় অন্তর্ভুক্ত করা হবে বাংলাদেশে অবস্থানরত সকল দেশি ও বিদেশি নাগরিক এবং ছয় মাসের কম সময়ের জন্য সাময়িকভাবে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ষষ্ঠ এ জনশুমারি ও গৃহ গণনা কর্মযজ্ঞের বাস্তবায়ন করবে।
 
সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভুল ও বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথমবারের মতো দেশে ‘ডিজিটাল জনশুমারি’ পরিচালনা হতে যাচ্ছে। তারাই ধারাবাহিকাতায়  গফরগাঁও উপজেলা  পরিসংখ্যান অফিসের আওতাধীন  উপজেলার পৌরসভা সহ ১৫টি ইউনিয়ন পরিষদে  সুপারভাইজারগণ ও গণনাকারীগণের  ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 
 
শনিবার (৪ জুন) ৮নং গফরগাঁও ইউনিয়ন পরিষদে সরজমিন জানা যায়, ৮নং গফরগাঁও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো.  শামসুল আলম খোকনের সভাপতিত্বে প্রশিক্ষক সৈয়দা পাপিয়া সুলতানা, জেলা শুমারি সমন্বয়কারী, ময়মনসিংহ (ডিসিসি-৩)(গফরগাঁও, ভালুকা ও ত্রিশাল) মো. মুশফিকুর রহমান প্রশিক্ষণ প্রদান করেন। তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ দক্ষতা ও সফলতার সহিত প্রশিক্ষণ প্রদান করেছেন বলে জানিয়েছেন আইটি সুপারভাইজার নাজমুল হাসান।
 
প্রশিক্ষনার্থীদের জোনাল অফিসার আরো বলেন, উপ-পরিচালক মহোদয় জনশুমারি ও গৃহ গণনা ২০২২-এর বিষয়ে খুবই গুরুত্বের সাথে প্রশিক্ষণ প্রদান করেন এবং তিনি সবাইকে বারবার বলেছেন, কোয়ে অবস্থায়  জনশুমারির কোনো তথ্য ভুল প্রদান করা যাবে না এবং কোনো খানাকে (পরিবারকে) বাদ দেয়া যাবে না। যার যার স্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে দিকনিদের্শনা প্রদান করেছন। সাথে সাথে স্থায়ীয় বিভিন্ন স্তরের প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
 
তিনি আরো বলেন, আগমী ১৫-২১ জুন গণনাকারীরা তথ্য গ্রহণের লক্ষ্যে বাড়ি বাড়ি যাবেন। উক্ত সময় সকল পর্যায়ের তথ্য প্রদানপূর্বক জনশুমারি ও গৃহ গণনা ২০২২ সফল করার আহ্বান জানিয়েছেন।
 
এ সময় উক্ত প্রশিক্ষনে সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে সরজমিন পরিদর্শন  করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, গফরগাঁও  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আহমেদ, ওসি (তদন্ত)  আনোয়ার  হোসেন প্রমুখ।
 
প্রশিক্ষণ গ্রহণে অংশ নেন প্রথম পর্যায়ে  ৭ জন সুপারভাইজার  এবং ৪২ জন গণনাকারী।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ