কলাপাড়ায় আ’লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী এসব বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- ধূলাসার ইউনিয়ন আ’লীগের সদস্য মো. মাহবুবুর রহমান হাওলাদার এবং উপজেলা আ’লীগ ও ধূলাসার ইউনিয়ন আ’লীগের সদস্য শাহরিয়ার সবুজ। যাতা ধূলাসার ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে চশমা ও অটোরিকসা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল শুক্রবার (৩ জুন) রাতে উপজেলা আ’লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / জামান
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১