চট্টগ্রামে প্রেমিকের গলায় ছুরি ধরে প্রেমিকাকে গণধর্ষন: আটক ৩
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রেমিকের গলায় ছুরি ঠেকিয়ে প্রেমিকাকে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা কিশোরী উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কিশোরী পরিবারের সাথে বোয়ালখালীতে ভাড়া বাসায় থাকে তারা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা। ঘটনার সঙ্গে জড়িত চারজনের মধ্যে তিনজনকে পুলিশ সকালে পৃথক অভিযান চালিয়ে আটক করেছে। সেই সঙ্গে এ কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও ছোরা জব্দ করা হয়।
আটককৃতরা হলো পূর্ব গোমদণ্ডী রোয়াইপাড়ার বাসিন্দা মো. বাদশা মিয়ার ছেলে এমরান হোসেন সাগর (১৯), পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার মো. রুস্তম আলী বাছেকের ছেলে সানি উল্লাহ আলী ওরফে রিমন (২০) ও উপজেলার পোপাদিয়া ইউনিয়নের চাঁদ মিয়া সওদাগরবাড়ীর মো. কফিল উদ্দিনের ছেলে সিএনজি চালক মো. কামাল উদ্দিন (২৬)।
এ ঘটানায় কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে দুপুরে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত এজাহার ও ধর্ষণের শিকার কিশোরী সূত্রে জানা গেছে, কক্সবাজারের বাসিন্দা মো. আলমগীর (১৯) নামের এক ছেলের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক। এ বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় তাকে বকাঝকা করে। ফলে মায়ের বকুনি শুনে রাত ১০টার দিকে কিশোরী ঘর থেকে বের হয়ে বোয়ালখালীর ফুলতল এলাকায় যায় প্রেমিক আলমগীরের সাথে দেখা করতে। এ সময় ধষর্ণকারী সাগর, রিমন ও সায়মন তাদের ভয় দেখিয়ে কামালের সিএনজিতে তুলে ফায়ার সার্ভিস এলাকার নির্জনস্থানে নিয়ে গিয়ে রাত ১টার দিকে কিশোরীর প্রেমিক আলমগীরের গলায় ছুরি ধরে জিম্মি করে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে বখাটেরা। কিশোরী যাতে চিকিৎকার করতে না পারে তাই তার হাত, পা ও মুখ চেপে ধরে ধর্ষণকারীরা। পরে রাত ৩টার দিকে সিএনজি অটোরিক্সা যোগে কিশোরীকে তার ঘরের সামনে ফেলে দিয়ে ধর্ষণকারীরা পালিয়ে যায়। কিশোরী তার মাকে ঘটনা জানালে কিশোরীর মা পুলিশকে বিষয়টি অবগত করেন।
পুলিশ সঙ্গে সঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে আটক করে।
মো. তারিক রহমান বলেন, সংঘটিত ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। জড়িত তিনজনকে আটক ও ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও ছোরা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটককৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক আসামিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে
এমএসএম / এমএসএম
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল
স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ
Link Copied