ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গফরগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ৪-৬-২০২২ রাত ৮:১৭
ময়মনসিংহের গফরগাঁওয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে পৌর শহরের প্রধান শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি মধ্য বাজার দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন,বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে গফরগাঁও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রস্তুত।তিনি আরও বলেন হুমকি দিয়ে লাভ নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় পায় না।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু   কন্যা এদেশের মানুষের হৃদয়ের নেত্রী।পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়। কোন ষড়যন্ত্র উন্নয়ন রুখতে পারেনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,নাজমুল হক ঢালী প্রমুখ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ