দেশে একটি আস্থাশীল প্রজন্ম গড়তে চায় ইউনিলিভার
দেশের তরুণ প্রজন্মের মাঝে একটি আত্মনির্ভরতার সংস্কৃতি গড়তে চায় কর্পোরেট প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। আজ শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ইউনিলিভারের 'সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২১'প্রকাশ অনুষ্ঠানে এমন কথা জানান কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
তার বলেন, একটি টেকসই উন্নয়নকে সামনে এগিয়ে নিতে প্রজন্মকে অবশ্যই আস্থাশীল আত্মমর্যাদাসম্পন্ন এবং সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতাবান হতে হবে। না হলে সরকার যত চেষ্টাই করুক না কেন কোন উন্নয়নই টেকসই হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে বৃটেনের হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন।অনুষ্ঠানে মুল আলোচনা করেন ইউনিলিভারের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আকতার।
অনুষ্ঠানে ইউনিভারের ব্যবসায়ী পার্টনার হিসেবে ব্রাক, ইউএনডিপি, প্লান ইন্টারন্যাশনাল, ভূমিজ ও ফেন্ডশীপকে ক্রেস্ট প্রদান করা হয়।
ইউনিলিভারের সাথে সরকারের ৪০ শতাংশ ব্যবসায়ীক পার্টনার থাকার কথা উল্ল্যেখ করে প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠান গুলো যার যার জায়গা থেকে দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছে। সবার সহযোগিতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার আত্মমর্যাদাশীল দেশ গঠনের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে।
তিনি বলেন, সন্দেহ নেই ইউনিলিভার আমোদের বড় কর্পোরেট প্রতিষ্ঠান এবং তারা তাদের কর্পোরেট রেসপন্সিবিলিটির মাধ্যমে দেশকে বিশেষ করে তরুণ প্রজন্মকে সুস্বাস্থ্য এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সচেতন করছে । এটা আমাদের মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
ইউনিলিভারের কর্পোরেট সহযোগিতায় লাইফবয় ভাসমান হাসপাতাল কোস্টাল এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা ক্ষেত্রে আশার প্রদ্বীপ হিসেবে কাজ করছে। নারী ও শিশু স্বাস্থ্য রক্ষায় বিশেষ অবদান রেখে চলেছে লাইফবয় ভাসমান হাসপাতাল।
এর পাশাপাশি পথচারি নারীদের টয়লেট সুবিধা দিয়ে কাজ করে উদহরণ সৃষ্টি করেছে ইউনিলিভার। ভূমিজ নামক সংগঠনটি এ ক্ষেত্রে কাজ করে উদহরণ সৃষ্টি করেছে।
সেই সাথে প্লান বাংলাদেশ সামনে এনেছে বিশেষ এক তথ্য। তরুণ তরুনীদের প্রতি ১০ জনের মধ্যে ৭ জন তাদের দেহের গঠন ও সৌন্দর্য নিয়ে নিজেদের প্রতি সন্তুষ্ট নন। তারা জানেন তাদের দেখতে সুন্দর দেখা যায় না। এ কারণে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের সব সময় পিছিয়ে রাখে। যা একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনের ক্ষেত্রে বড় অন্তরায়। এ মানুষিক অবস্থার উন্নয়নে সারা দেশে বিউটি বা দৈহিক সৌন্দর্য যে বড় কোন বিষয় নয় সে বিষয়ে উদ্বুদ্ধ করতে কাজ করছে ইউনেলিভার।
সব মিলে আস্থাশীল একটি প্রজন্মকে নিয়ে কর্পোরেট দায় ও দায়িত্ব পালনের মাধ্যেমে সামনের দিনে আরো এগিয়ে যেতে চায় ইউনিলিভার।
প্রতিষ্ঠানের ইউনিলিভারের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আকতার বলেন, আমরা আমাদের পণ্য এবং সেবার সাথে কখনো আপোষ করেনি। সেই সাথে আপোষ করিনি আমাদের সামাজিক দায়ের কোন কাজে। তাই গত অর্ধশত বছরেরও বেশী সময় ধরে আামদের পণ্য ও সেবার প্রতি জনআস্থা ভালবাসা ক্রমাগত বেড়ে চলেছে। এটা আমাদের জন্য প্রেরণার ও ভাল লাগার মতো একটি বিষয়।
এমএসএম / এমএসএম
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
Link Copied