ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় কিশোরীর হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ১:৪৪
ফরিদপুরের নগরকান্দার চরযশোরদি ইউনিয়নের দহিসারা গ্রামের এক কিশোরীর হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। শনিবার (৪ জুন) সন্ধ্যায় তাকে বাড়ির পাশের একটি পাটক্ষেতে হাত-মুখ বেঁধে জোরপূর্বক সংঘবদ্ধ  ধর্ষণ করা হয় বলে জানিয়েছে ওই ভুক্তভোগী কিশোরী। পরে পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
ভুক্তভোগীর পরিবার জানায়, স্থানীয় সাবেক চেয়ারম্যান পথিক তালুকদারের আপন ভাই পলাশ তালুকদারের শ্যালক দহিসারা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে নাফিজ মোল্লা (২০), দেলোয়ার মোল্লার ছেলে শাওন মোল্লা (১৮) এবং একই গ্রামের ওয়াদুত মুন্সির নাতি ও পার্শ্ববর্তী সালথা উপজেলার বল্লোভদি গ্রামের মন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা (২০) তাদের মেয়েকে বেশ কিছুদিন ধরে নানাভাবে বিরক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় একপর্যায়ে গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পাটক্ষেতে জোরপূর্বক হাত-মুখ বেধে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ ঘটনার অভিযুক্তদের কঠিন শাস্তি দাবি করে ভুক্তভোগীর পরিবার।
 
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, ভুক্তভোগী ও তার পরিবার ওই রাতে থানায় এসে বিষয়টি আমাদের জানিয়েছে। মেয়েটি এখন ফরিদপুরে চিকিৎসাধীন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
ফরিদপুরের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, অপরাধী যেই হোক না কেন পুলিশ তাদের আইনের আওতায় আনবে। এ ঘটনায় অভিযুক্ত কেউ ছাড় পাবে না।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত