পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র-ছাত্রীদের চলমান উপবৃত্তি বহাল রাখার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট পটুয়াখালী সদর উপজেলা শাখার ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. আবু হাসেম, মো. আবুল কাশেম, মো. আবু ইউসুফ, মনিরুল ইসলাম, মো. ইব্রাহিম, মো. সুলতান, মো. রাজ্জাক এবং মো. এনায়েত হোসেন।
৫
বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহে অধ্যয়নরত হতদরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহে অধ্যয়নরত হতদরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধা পূর্বের ন্যায় প্রদানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।
মানবন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তি পুনরায় চালুকরণের ব্যবস্থা গ্রহণে সম্মতি অর্জন করতে পারেন, তার জন্য দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা কমিটির আহ্বায়ক মাওলানা মো. আল-আমিন। পরে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied