ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৫-৬-২০২২ বিকাল ৫:৩২
‘একটাই পৃথিবী; প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) সকাল ১০টায় স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ করে।
 
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী সাইফুদ্দীন।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল আহমেদ।
 
সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারটি গ্রুপে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত