শরণখোলায় বিশ্ব পরিবেশ দিবস পালন
‘প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে বাগেরহাটের শরণখোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার (৫ জুন) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) আয়োজনে এবং সিবিএমের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি র্যারি তাফালবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাউথখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল মীরের সভাপতিত্বে ও সিডিডি সাউথখালী অফিসের ফিল্ড কো-অর্ডিনেটর শফিকুল ইসলামের সঞ্চালনায় তাফাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মিলন, তাফালবাড়ী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মীর সরোয়ার হোসেন।
এছাড়া সাউথখালী ইউনিয়নের সহায়ক দলের সদস্য, সিপিপির সদস্য, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।
সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষার সহায়ক ভূমিকা পালনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied