ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফায়ার সার্ভিস কর্মী মনির

নবজাতক সন্তানকে দেখতে ছুটি নিয়ে চলে গেলেন জীবন ছুটিতে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-৬-২০২২ বিকাল ৫:৪০

ফায়ার সার্ভিস কর্মী মনিরের প্রথম সন্তান জন্ম নিয়েছে সপ্তাহখানেক আগে। কয়েকদিনের মধ্যে ছুটি নিয়ে কন্যা সন্তানকে দেখতে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান মনিরুজ্জামান মনিরের। কিন্তু সে আশা অপূর্ণ হয়ে রইলো। জন্ম নেয়া আদারের মেয়ে দেখতে যাওয়ার জন্য ছুটি নিয়ে বাড়িতে যাবে। কর্তৃপক্ষ তার ছুটি মঞ্জুরও করেছে। ছুটির আগের দিন শনিবার সীতাকুন্ডে ঘটে যাওয়া ডিপো বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রনে অংশ নিতে গিয়ে মানুষের জীবন বাচাতে গিযে মনিরকে চলে যেতে হলো জীবন থেকে ছুটি নিয়ে।মনির ঠিকই বাড়ি যাবে কিন্তু জিবীত না মৃতু লাশ হয়ে এ ছুটি সারা জীবনের ছুটি। মনিরকে আর কখনো কর্মস্থলে আসতে হবে না। সহকর্মীদের সাথে আর কাজও করতে হবে না।এ ধরণের কথাবার্তায় সহকর্মীদেও মধ্যে এক হৃদয় বিধারক দৃশ্য। মনিরের মৃত্যুর সংবাদ যেমন তার আত্বীয় স্বজনেরা মেনে নিতে পারছে না তেমন তার সহকর্মীরা মেনে নিতে পারছে না। মনিরের মৃত্যুকে দেশের মানুষের জন্য শহীদ হওয়া আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। মনিরের এমন মৃত্যুও ঘটনা যারা জেনেছে তারা দুই চোখের পানি ধরে রাখতে পারছে পারছে না । অঝোওে কাদছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে। মনিরের মত দেশ প্রেমিক ব্যক্তির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতাল আঙ্গিনায় কেদেছে হাজার হাজার মানুষ ও সহকর্মীরা। শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আগুন নেভাতে গিয়ে প্রাণ হারাণ মনির। এ ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত তিনিসহ ৪৫ জন মারা গেছেন। মনিরুজ্জামান মনির রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খোঁজ নিয়ে জানা গেছে, মনিরের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। তারা পাঁচ ভাই, এক বোন। তিনি বরিশাল বিয়ে করেছেন। এক সপ্তাহে আগে তার স্ত্রী বরিশালে বাবার বাড়িতে একটি মেয়ে সন্তানের জন্ম দেন। এটিই এ দম্পতির প্রথম সন্তান। সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন জানান, মনির কিছুদিন আগে ঢাকা থেকে বদলি হয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসে আসেন। একমাত্র সন্তানকে দেখার জন্য বরিশাল যাওয়ার কথা ছিল তার। কিন্তু সে সুযোগ পাননি তিনি। আমরা তার মৃত্যুতে শোকাহত। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আমরা মনিরের মৃত্যুর বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহায়তা দরকার, তা করব।

এমএসএম / এমএসএম

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার