ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৫-৬-২০২২ বিকাল ৫:৪৩

‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ স্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন সম্মিলিত নাগরিক অধিকার জোটের নেতাকর্মীরা। রোববার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চিংগুড়িয়া জিন খালের বাঁধের ওপর বিভিন্ন ধরনের বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, সন্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম, সাধারণ সম্পাদক গৌতম হাওলাদার, সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, অর্থ সম্পাদক সুমন মল্লিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম বলেন, জীবনধারণের জন্য সবচেয়ে গুরুত্বপপূর্ণ মৌলিক চাহিদা হলো অক্সিজেন, যা আমাদের জোগান দেয় উদ্ভিদ। জীবন ও পরিবেশের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পৃথিবীতে মানুষের বসবাসের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ২০০টি বৃক্ষরোপণ করেছি। ভবিষ্যতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

পরে সন্মিলিত নাগরিক অধিকার জোটের নেতাকর্মীরা মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচল ও দুর্ঘটনা এড়াতে স্কুলের সামনে দুটি স্পিড ব্রেকারে নতুন করে রং করে দেন। পর্যাক্রমে পৌর শহরের সকল স্পিড ব্রেকারে রং করে দেয়া হবে।

এমএসএম / জামান

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত