ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

কোনাবাড়ীতে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ 


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ১২:২২

গাজীপুরের কোনাবাড়ীতে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার (২৬ জুন) রাতে ভুক্তভোগী বাদী হয়ে জিএমপির কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে রাতেই কোনাবাড়ী থানা পুলিশ অভিযুক্ত আসাদকে (৩৫) গ্রেপ্তার করেছে। সে কোনাবাড়ী থানাধীন জয়েরটেক এলাকার কাদের মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী ৮ বছর যাবৎ মালোশিয়ায় প্রবাস জীবনযাপন করায় গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন জয়েরটেক এলাকায় বাবার বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলো প্রবাসীর স্ত্রী। অভিযুক্ত আসাদের বাড়ি ভুক্তভোগীর বাবার পাশের বাড়ি হওয়ায় প্রায়ই সে আসা-যাওয়া করত। গত দুই বছের পূর্বে  প্রেমের প্রস্তাব দেয় সে। প্রেমের প্রস্তাবে প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তার কৌশলের কাছে হার মানেন ভুক্তভোগী। পরে মোবাইল ফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পূর্বে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় আসাদ। কিন্তু প্রবাসীর স্ত্রী আগে বিয়ে করতে হবে বলে জানায়। চলতি মাসের ২৫ তারিখ রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ভুক্তভোগীর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে কথাবার্তা বলতে থাকে সে। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় আসাদ। কিন্তু ভুক্তভোগী রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এর আগেও সে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ সূত্রে জানা যায়। পরে এ ঘটনায় শনিবার (২৬ জুন)  রাতে ভুক্তভোগী নিজেই জিএমপির কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগ পাওয়ার পরে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২৭ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

জামান / জামান

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ