ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৬-৬-২০২২ বিকাল ৫:৫৮

রাজবাড়ীর পাংশা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে চলতি বছরের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ৯ টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে ও উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের (ক) গ্রুপে ও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের (খ) গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা মধ্যে (ক) গ্রুপের (প্রথম  ও দ্বিতীয়) শ্রেণীর শিক্ষার্থীদের ৫০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘলাফ, ক্রিকেট বল নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজো এবং (খ) গ্রুপের (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম) শ্রেণির শিক্ষার্থীদের ১০০ মিটার দৌড়,দীর্ঘলাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, রিলে রেস, ক্রিকেট বল নিক্ষেপ এবং অংক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সাংস্ক্রতিক প্রতিযোগিতার মধ্যে (ক) গ্রুপের শিক্ষার্থীদের ছড়া আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য ও সুন্দরহাতের লেখা ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আর (খ) গ্রুপে কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, পল্লীগীতি বা লোকগীতি, দেশাত্মবোধক গান, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা ও শ্রেষ্ঠ কাব শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগীতা শেষে বিকাল ৩ টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার কে এম নজরুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার অঞ্জলি রানী প্রামানিক ও পঙ্কজ কুমার বিশ্বাস, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন