দোহারে ২২৫০ পিস ইয়াবা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার দোহার উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৫ জুন) রাতে দোহার থানার ওসি মোস্তফা কামালের নির্দেশে এসআই নান্টু কৃষ্ণ মজুমদার সংঙ্গীঅ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সুতারপাড়া ইউনিয়নের দোহার বাজার এলাকা হতে সীতা শর্মা (৪০) ও আনোয়ার হোসেন আনু (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী মো. হাসান ওরফে চায়না হাসান (২৩) এবং মো. ফিরোজ রহমানকে (৪৫) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত সীতা শর্মা কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম ডেলাপাড়া কেতিবিল গ্রামের স্বর্গীয় জয়ন্ত কুমার শীলের কন্যা। মোঃ আনোয়ার হোসেন আনু ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের বৌ বাজার খালপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে, চায়না হাসান দোহার থানার পৌরসভার উত্তর ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে, ফিরোজ রহমান একই উপজেলার নিকড়া গ্রামের মৃত সোহরাব বেপারীর ছেলে।
সোমবার সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান দোহার থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আজহারুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জামান / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই