ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মৃত ঋণগ্রহীতাদের ৫ লক্ষাধিক টাকা মওকুফ করল এনজিও বন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ২:১৬

নওগাঁর ধামইরহাট-পত্নীতলা এরিয়ার অধীন মৃত দুই ঋণগ্রহীতার ৫ লক্ষাধিক টাকা মওকুফ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন। গ্রাহকের আকস্মিক মৃত্যুতে ঋণের টাকা মওকুফ করায় স্থানীয় সুধীমহল ও প্রশাসনে সুনাম কুড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থাটি।

বন্ধনের এরিয়া ম্যানেজার মকবুল হোসেন জানান, চলতি বছরের ১৭ এপ্রিল ব্রেন স্ট্রোকে বন্ধন এনজিওর ঋণগ্রহীতা পত্নীতলার উমা মহেশপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে হারুন অর রশীদ ২ লাখ ৪৫ হাজার টাকা ঋণ রেখে অকাল মৃত্যুবরণ করেন। অপরদিকে মহাদেবপুর উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ফজলুর রহমান মণ্ডল হার্ট অ্যাটাক করে ৩ লাখ ২৯ হাজার ১০০ টাকা ঋণ রেখে মৃত্যুবরণ করেন। দুই পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ঋণের বোঝা তাদের আরো বিপাকে ফেলে। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী ওই দুই পরিবারের মোট ৫ লাখ ৮৩ হাজার ১০০ টাকার সম্পূর্ণ মওকুফ করেন সংস্থার নির্বাহী পরিচালক শেখ শেফায়েতুল ইসলাম।

এ সময় ঋণ মওকুফের পাশাপাশি সদস্যদের সঞ্চিত টাকা পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের মাধ্যমে মৃত সদস্যদের নমিনিকে (স্ত্রী) যথাক্রমে  রাজিয়া সুলতানা ও শিরিনা খাতুনকে মোট ২১ হাজার ১০০ টাকা হস্তান্তর করেন এরিয়া ম্যানেজার মকবুল হোসেন এবং পত্নীতলার শাখার ব্যবস্থাপক মো. মেহেরাব হোসেন।

ঋণ নিয়ে অকাল মৃত্যুবরণকারী সদস্যদের ঋণের সম্পূর্ণ টাকা মওকুফ করায় ধামইরহাট ও পত্নীতলা উপজেলা প্রশাসন বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধনের ভূয়সী প্রশংসা করে। 

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু