অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তায় ওষুধ দিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান
সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ক্যামিক্যাল বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪৯জন নিহত হন। আহত হন প্রায় তিনশতাধিক। চট্টগ্রাম মেডিকেল কলেহ হাসপাতালের বার্ণ ইউনিটে অগ্নিদগ্ধ আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তায় ব্যক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় তিন কার্টুন ওষুধ কিনে দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। মঙ্গলবার বেলা ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের হাতে প্রয়োজনীয় ওষুধের তালিকা এবং বড় বড় তিন কাটুন ওষুধ হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাজিদ আহমেদ, চট্টগ্রাম মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক লায়ন আবু সালেহ, দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, পটিয়া পৌরসভা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কাদের, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর শৈবাল দাস সুমন প্রমুখ। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালের শামীম আহসান বলেন, অগ্নিদগ্ধ চিকিৎসাধিন রোগীদের চিকিৎসা সহায়তায় যেভাবে চট্টগ্রামের মানুষ এগিয়ে আসছে সারা দেশে বিবেকবান মানুষের কাছে দৃষ্ঠান্ত স্থাপন করেছে। দেশ ও মানবতার টানে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারাও এগিয়ে আসছে। আজকের দিনের কথা চট্টগ্রামবাসীকে সারা দেশের মানুষ শ্রদ্ধার সাথে মনে রাখবে বলে তিনি বলেন।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ