শরণখোলায় গ্রাম থেকে ১৫ ফুট অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত
শরণখোলার লোকালয়ে আবারো সুন্দরবন থেকে আসা অজগর পাওয়া গেছে। তবে অজগরটি উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে শরণখোলার গ্রামাঞ্চল থেকে বিশালাকার দুটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হলো।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুন) দুপুরে সুন্দরবন থেকে একটি বিশালাকার অজগর উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ির মুরগির খোঁপে হানা দেয়। অজগরটি একটি মুরগি খেয়ে ফেলে। গৃহকর্তা টের পেয়ে বন বিভাগকে খবর দেন। বনরক্ষীরা ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সহায়তায় অজগরটি ধরে ধানসাগর ফরেস্ট স্টেশনে নিয়ে যান।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আবদুস সবুর বলেন, লোকালয় থেকে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যরে আনুমানিক ২০ কেজি ওজনের বিশাল অজগরটি মঙ্গলবার বিকেলে ধানসাগর স্টেশনের বনে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে গত বুধবার একই ভাবে উপজেলার বনসংলগ্ন সোনাতলা গ্রামের রাজ্জাক হাওলাদারের হাঁসের খোঁপ থেকে বিশালাকার আরো একটি অজগর উদ্ধার করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied