লিচুর বাজারে ক্রেতার ভিড় : লোকসানে নয়, লাভে ব্যবসায়ীরা
কুড়িগ্রামের উলিপুরে লিচুর বাজারে ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। এতে লোকসানে নয়, লাভে রয়েছেন ব্যবসায়ীরা। উপজেলার লিচুর দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। ক্রেতারা লিচু বিক্রেতার সাথে দর কষাকষির পর লিচু কিনছেন।
উপজেলার গবার মোড়সহ রাস্তার ধারে বিভিন্ন জায়গায় দেখা যায়, এখন লিচুর মৌসুম হওয়ায় লিচুর দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। বিভিন্ন রংয়ের লিচু নিয়ে বসে আছেন লিচু বিক্রেতারা। ক্রেতারাও আনন্দ-উল্লাসের মাধ্যমে লিচু কিনছেন।
জানা গেছে, লিচুর দাম হাতের নাগালে থাকায় ক্রেতাদের উপচেপড়া ভিড় এসব লিচুর দোকানে। ক্রেতারা লিচু কিনছেন ৩০০ থেকে ৩৩০ টাকা পর্যন্ত। বিক্রেতারা বিভিন্ন জাতের লিচু আমদানি করেন। জাতগুলোর মধ্যে বোম্বাই লিচু, মাদ্রাজী লিচু, চায়নাটু লিচু এবং কাঁঠালি লিচু রয়েছে। এসব লিচু দিনাজপুর থেকে আমদানি করে ব্যবসায়ীরা।
লিচু বিক্রেতার মধ্যে আনারুল, জাহাঙ্গীর, নাসির, রতন, হামিদুল, সুবলসহ অনেকে জানান, এবার লিচুর বাজার জমজমাট। লিচু বিক্রি করে অনেক টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে লিচুর চাহিদা অনেক বেশি। লিচুর দাম হাতের নাগালে থাকায় প্রতিদিন অনেক লিচু বিক্রি করতে পারছি।
লিচু ক্রেতাদের মধ্যে দেবাশীষ সাহা, বাচ্চু মিয়া, বাতেন মিয়া, সন্তোষ কুমারসহ অনেকে বলেন, এবার লিচু অনেক সুস্বাদু এবং দামও হাতের নাগালে। পরিবারের চাহিদা থাকার কারণে আমরা লিচু কিনছি। অনেক স্বস্তির মধ্যে লিচু পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারে বিভিন্ন জাতের সুস্বাদু লিচু পাওয়া যাচ্ছে, যা খেতে অনেক স্বাদ।
লিচুর ব্যাপারী উজ্জল বলেন, আমরা লিচু আমদানি করি দিনাজপুর থেকে। আমাদের লিচুর শ'প্রতি খরচ হয় ২৫০ থকে ২৭০ টাকা। আমরা বাজার থেকে লিচু বিক্রয় করি ৩০০ থেকে ৩৩০ টাকা পর্যন্ত। আমাদের লিচুর শ'প্রতি লাভ হয় ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। প্রতিদিন লিচু বিক্রি করি ১৫ থেকে ২০ হাজার পর্যন্ত। তাতে প্রতিদিন আমাদের লাভ হয় ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই