লালমোহন উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ভোলার লালমোহন উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখা, আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করা, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধসহ সর্বক্ষেত্রে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন উপস্থিতরা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান