ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ১৪ জন কৃষককে ভর্তুকি মূল্যে কৃষিযন্ত্র বিতরণ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ২:২২

রাজবাড়ীর পাংশায় ১৪ জন কৃষককে ৫০% সরকারি ভর্তুকি মূল্যের কৃষিযন্ত্র (সিডার মেশিনযুক্ত পাওয়ার টিলার) বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (৮ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে যন্ত্রগুলো বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও মোছা. রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, বাহাদুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আল মামুন খান, পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী ৫০% ভর্তুকি মূল্যে এবার উপজেলার ১৪ জন কৃষক কৃষিযন্ত্র পেয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার আরো কৃষক এই প্রকল্পের আওতায় কৃষিযন্ত্র পাবেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন