ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও সদর হাসপাতালকে দুটি অক্সিজেন কর্নসেনট্রেটর মেশিন দিল মির্জা ফখরুলের পরিবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:৮

করোনার প্রকোপ বৃদ্ধিতে জেলার করোনা রোগীদের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার ৭ ভাই-বোন। করোনা চিকিৎসায় রোগীদের অক্সিজেন সংকট কাটাতে দুটি সয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন ও ডিস্ট্রিবিউশনকারী ‘অক্সিজেন কর্নসেনট্রেটর মেশিন’ ঠাকুরগাঁও সদর হাসপাতালকে প্রদান করেছে বিএনপি মহাসচিবের পরিবার। মির্জা পরিবারের পক্ষ থেকে ফখরুলের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন মেশিন দুটি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

রোববার (২৭ জুন) দুপুরে এই হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল আলম চয়ন, সিনিয়র কনসালট্যান্ট (আয়ুর্বেদী) জিপি সাহা, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষ ‍এবং কর্মচারীবৃন্দ।

দাতাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল জানান, মেশিনগুলো করোনা ইউনিটে মুমূর্ষু রোগীদের জরুরি অক্সিজেন দেয়ার কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। যদি কোনো কারণবশত অক্সিজেন সরবরাহে বিঘ্ন বা ত্রুটি ঘটে তাহলে মেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন সরবরাহ করতে রোগীদের সহায়তা করবে। প্রত্যেকটি মেশিনে ধারণক্ষমতা রয়েছে ১০ লিটার, যা হাসপাতালে প্রথম।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন