ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত


ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী photo ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ৩:৫২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় হতে দৌলতদিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের দুই পাশে রাস্তার সৌন্দর্যবর্ধনের জন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। রাস্তার দুই ধারের অবৈধ প্রায় ৯০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে গোয়ালন্দ মোড়ের ৫৫টি এবং গোয়ালন্দ জামতলা বাজারের ৩৫টি দোকান রয়েছে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের এস্টেট অ্যান্ড ল’ অফিসার উপ-সচিব অনিন্দিতা রায়, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাওয়াজিস রহমান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যবৃন্দ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, রাস্তার দুই পাশের দোকানঘর ভাঙ্গায় ক্ষতিগ্রস্ত জনগণের অসহয়তা কথা জানালেন মুদি দোকানদার নয়ন। তিনি বলেন, আমার সংসারে ৫ জন মানুষ। আমি একাই উপার্জন করি। এখন আমি আমার ছেলে-মেয়েদের কী খাওয়াব?

চায়ের দোকানদার রুস্তম জানান, পূর্বেও দুবার আমার দোকানঘর ভাঙ্গা হয়েছে। কোনোমতো আবার শুরু করেছিলাম। এখন অবার আমার দোকান ভাঙ্গা হলো। আমরা কিভাবে সংসার চালাব। 

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ