পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী সদর, দশমিনা ও কলাপড়া উপজেলার সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, র্যাব-৮-এর অধিনায়ক মো. জামিল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, র্যাবের পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, পটুয়াখালী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মো. আবু সোলায়মান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান ।
পটুয়াখালী সদর, দশমিনা ও কলাপড়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিযয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied