সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১২ জেলে আটক
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানার আড়াইবেঁকী মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে রেনু পোনা ধরার অভিযোগে ১২ জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল বুধবার (৮ জুন) রাতে শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের হরিণটানার আড়াইবেঁকী এলাকায় নিয়মিত টহলকালে বনরক্ষীরা ৪টি ডিঙ্গি নৌকা দেখতে পায়। পরে শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা চারদিক ঘিরে সুকৌশলে তাদের আটক করে। এ সময় জেলেদের ৪টি ডিঙ্গি নৌকা, ৮টি নেট জাল, ৪টি সোলার প্যানেল ও ৪টি ব্যাটারি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সফি জোমাদ্দারের ছেলে মালেক জোমাদ্দার (৪৬), আ. মান্নান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (৩৫), মহসিন হাওলাদারের ছেলে সগির হাওলাদার (৩২), আ. সত্তার জোমাদ্দারের ছেলে মালেক জোমাদ্দার (৫০), কাদের হাওলাদারের ছেলে জলিল হাওলাদার (৪৫), হাসেম হাওলাদারের ছেলে সাদ্দাম হাওলাদার (৩২), খলিলুর হাওলাদারের ছেলে সিদ্দিকুর রহমান (৪০), রফিকুল হাওলাদার (৩৮), হাসান পহলানের ছেলে আব্দুল হালিম (৪০), উত্তর সাউথখালী গ্রামের হাকিম শেখের ছেলে হাবিব শেখ (৫০) এবং শরণখোলা গ্রামের ইজম্বর হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার (৪২), ইসমাইল হাওলাদার (৫৮)। আটককৃতদের বিরুদ্ধে বন আইনের ৬৪ ধারায় মামলা দায়ের করে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied