ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৪:১১
মৌলভীবাজারের জুড়ীতে করোনা সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এ সময় পথচারীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরণ করতে দেখা যায়। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ সালের ২৫-এর ২ ধারা অনুযায়ী ১১ জনকে ১৮০০ টাকা জরিমানা করেন। 
 
অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও জুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে জুড়ী থানার এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
 
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরিমানাসহ সচেতন পথচারীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী