ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল বিভাগের পূনর্মিলনী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৬-২০২২ বিকাল ৬:৫৫

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‘টেক্সটাইল খাতের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এটিইটি সাধারণ সম্পাদক ও ডেনিম সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম সোহেল রানা, ন্যাচারাল ডেনিম এন্ড ওয়াশ এন্ড ওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার মহসিনুজ্জামান শিশির, হুররাইন হাই টেক ফেব্রিকস লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার আবদুল হাকিম, স্ট্যান্ডার্ড গ্রুপের লন্ড্রি ইউনিটের হেড অফ অপারেশন্স মোস্তফা কামাল ও সেলিব্রেটি পিংকের কান্ট্রি ম্যানেজার মো. ফরহাদুল হক চৌধুরী।

উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেব হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমোডর (অবসরপ্রাপ্ত) এম মনিরুল ইসলাম (বিএন), আইটি ডিরেক্টর সাদ আল  জাবির আবদুল্লাহ, বাংলাদেশ বস্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন, খুলনা প্রকৌশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুল জলিল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. তানজিম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ যুগের চাহিদা পূরণে সক্ষম এমন যোগ্য গ্রাজুয়েট নির্মানে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সুনামের কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরার পাশাপাশি তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমন চমৎকার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানের সর্বাঙ্গিন সাফল্য কামনা করেন। বিকালে প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন