মহানবীকে কটুক্তির প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর প্রতি ভারতে বিজেপি সরকারের দুইজন মুখপাত্র কর্তৃক মানহানীকর বক্তব্যের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা উপজেলার ধর্মপ্রাণ মুসলিম জনতা দলমত নির্বিশেষে বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আসে। এ সময় প্রতিবাদী স্লোগানে মুখোরিত হয়ে ওঠে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠ ।
পাংশা উপজেলা তৌহিদী জনতার ব্যানারে আয়োজনে পাংশা শাহ্ জুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী’র সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় সমাবেশে পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ সহ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন আলেম ওলামাগন বক্তব্য দেন। বক্তাগন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর প্রতি ভারতে বিজেপি সরকারের কটুক্তিকারি দুইজন মুখপাত্রের বিচারের দাবি সহ ভারতীয় সকল পন্য বয়কটের ডাক দেন। এ বিক্ষোভ সমাবেশকে ঘিরে যে কোন অপৃতিকর ঘটনা না ঘটে সে জন্য পাংশা মডেল থানা পুলিশ একটি দল উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন