ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

টানা ৩৩ ঘণ্টা চলল ‘ব্যাচেলরস কোরবানি’র শুটিং


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১২:২২

এ সময়ের বাংলা নাটকে বিপুল আলোচিত নাম ‘ব্যাচেলর পয়েন্ট’। সাফল্যের সঙ্গে ধারাবাহিক নাটকটির চতুর্থ সিজনের প্রচার চলছে। পাশা, শুভ, কাবিলাদের নানান কর্মকাণ্ডে দর্শক বিনোদিত হচ্ছেন। ইউটিউবে আসছে মিলিয়ন মিলিয়ন ভিউ। এই নাটকের বিশেষ একটি পর্ব গত ঈদে প্রচার হয়েছিল। ‘ব্যাচেলরস রমজান’ নামের পর্বটি মাত্র ৬ দিনেই ১ কোটি ভিউয়ের রেকর্ড গড়ে।

সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস কোরবানি’। ব্যাচেলর পয়েন্ট’-এর এই বিশেষ পর্বে থাকছে ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে এ সমস্ত কিছু।

আর টানা ৩৩ ঘণ্টা ধরে ‘ব্যাচেলরস কোরবানি’র শুটিং করলেন নির্মাতা কাজল আরেফিন অমি ও টিম ‘ব্যাচেলর’। ৯ জুন বিকাল ৫টায় সেই শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা অমি। টানা শুটিং করতে গিয়ে গরুর ধাওয়া খেতে হয়েছে পুরো টিমকে। রোদে পুড়ে ঘামে ভিজে অসুস্থ হয়েছেন হাবু ভাই তথা অভিনেতা চাষী আলম।

অমি বলেন, ‘যেহেতু ঈদের সিঙ্গেল কাজ তাই টানা শুটিং করে শেষ করলাম। শুটিং শেষে হিসাব করলাম, টানা ৩৩ ঘণ্টা কাজ করেছি আমরা। চাষী ভাই হালকা অসুস্থ হয়েছেন। তবে বিশ্রাম নিয়ে আবারও মাঠে যোগ দিয়েছেন। শক্তিশালী টিম ছাড়া টানা এতো ঘণ্টা শুটিং করা কারও পক্ষে সম্ভব না। লম্বা সময় শুটিং হলেও কারও মধ্যে আন্তরিকতা বা এনার্জির কমতি দেখিনি।।’

জানা গেছে, এবারের নাটকে ব্যাচেলররা সবাই গরুর ব্যবসায় নামে! যথারীতি এবারও থাকছে শুভ, হাবু, শিমুল, কাবিলা, পাশা ভাই চরিত্রগুলো। বরাবরের মতোই মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। সঙ্গে থাকছেন সানজানা সরকার রিয়া, পারসা ইভানা, সাবিলা নূর প্রমুখ।

বরাবরের মতো এটিও দেখা যাবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে। উন্মুক্ত হবে আসছে কোরবানির ঈদকে ঘিরে।

এমএসএম / এমএসএম

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’

জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও

ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব

বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী

শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল

যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়

‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর

মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়

এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অরিজিতের মতো গান ছাড়তে চেয়েছিলেন শান