পটুয়াখালীর চরবিশ্বাস বিয়ে বাড়ীতে মারধোর ও দুই কিশোরকে মাথা ন্যাড়ার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীর চরবিশ্বাস বিয়ে বাড়ীতে মারধোর ও দুই কিশোরকে মাথা ন্যাড়ার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার জনগন।
পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবিশ্বাস ইউনিয়নে বিয়ে বাড়ীতে প্রকাশ্যে দুই কিশোরকে মারধোর ও মাথা ন্যাড়া করে আলকতরা দেয়ার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার দুপুর ১১টায় ওই ইউনিয়নের চরবাংলা গ্রামে এ কর্মসূচী পালন করে হাজারো নারী-পুরুষ। এসময় ঘটনার সাথে জড়িত মুল হোতা ইউপি সদস্য মোঃ আবু সায়েম গাজী ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতারের দাবী জানান তারা। এদিকে ঘটনায় আদালতে মামলা হওয়ার পর থেকে হুমকী-ধামকী দেয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তিভোগীদের।
ঘটনার শিকার মোঃ তুহিন হাওলাদারের(১৭) পিতা ইউসুফ হাওলাদার ও মোঃ কালু গাজীর (১৭) পিতা লিটন গাজী বলেন-গত ৭ জুন ওই ইউনিয়নের নোমোর স্লুইজ ঘাট এলাকায় নুরু মৃধার মেয়ের সাথে চরবাংলার মজিদ মৃধার ছেলের সাথে বিয়ে অনুষ্ঠিত হয়। ওই বিয়ে অনুষ্ঠানে বর তহিদুল মৃধার সাথে ভিকটিম তুহিন ও কালু বিয়ে বাড়ীতে অংশ নেয়। বিয়ে অনুষ্ঠান শেষ হলে ওই বাড়ীতে উপস্থিত এক কিশোরীর সাথে জনার্কীন স্থানে দাড়িয়ে কথা বলে তুহিন ও কালু।
কথা বলার দৃশ্য মেয়ের বড় ভাই সাইদুল ও স্থানীয়রা দেখে তুহিন ও কালুকে পার্শ্ববর্তী সরকারী আবাসনে তুলে নিয়ে মারধোর করেন। কিছুক্ষন পরে চরআগস্তি ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সায়েম গাজী, হাদী হাওলাদার ও হজরত মাঝি মারধোরে অংশ নেয় এবং ইউপি সদস্য সায়েম গাজী নিজ হাতে তুহিন ও কালুর মাথা ন্যাড়া করে আলকতরা মাখিয়ে এলাকায় ঘুরায়।
এ ঘটনায় ৭ জুন গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের বিচারক মো. মামুনুর রহমান অভিযোগ আমলে নিয়ে পিবিআই পুলিশকে তদন্ত পূর্বক ২ আগষ্টের মধ্য প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। এদিতে ঘটনার পর উপজেলা প্রশাসন থেকে কোন প্রকার ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন ভিকটিমের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয়া আনোয়ার হাওলাদার, শহিদুল মুন্সি, জবেদা বেগম, মাহামুদা বেগম বলেন-ঘটনার ৫দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন তদন্ত কমিটিসহ কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি সদস্য আবু সায়েম গাজী বলেন-উল্লেখিত দুই কিশোরের মাথায় অতিরিক্ত চুল ছিল। আমি একশ টাকা দিয়ে একটি সেলুন গিয়ে চুল কেটে আসতে বলেনি। আমি চুল কাটবো কেন। রাজনৈতিক প্রতিপক্ষরা আমার অপপ্রচার করছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied