ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

গবেষণায় সাফল্য: ছোট বিশ্ববিদ্যালয়, বড় কীর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ৪:২১

বিশ্ববিদ্যালয়ের কাজ নতুন জ্ঞান সৃজন। গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান ও তত্ত্বের বিকাশ ঘটাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এমনটাই থাকে প্রত্যাশা। তবে সুযোগ-সুবিধার অপ্রতুলতার কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বিশেষত বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো এ অঙ্গনে আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি।এ পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।

স্কুপাস জার্নাল ইনডেক্সের তথ্য অনুসারে, গত দু’বছরে করোনাকালীন কঠিন সময়েও ইডিইউর শিক্ষকরা বিশ্বের সেরা সব জার্নালে মোট ৪৪টি গবেষণাপত্র প্রকাশ করেছে। এর মধ্যে ২৩টি Q1/Q2 র‍্যাংকিংয়ের জার্নালে প্রকাশিত। শিক্ষক সংখ্যার দিক থেকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তুলনামূলক ছোট বিশ্ববিদ্যালয় হলেও, এ কীর্তি ছোট নয় মোটেই।

জার্নালের ইম্প্যাক্ট র‍্যাংকিংয়ের উপর ভিত্তি করে গবেষণাপত্রের মান নির্ণিত হয়। র‍্যাংকিংভুক্ত নয় এমন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা সচরাচর কম হয়ে থাকে। এক্ষেত্রে ডাটাবেজধর্মী প্রতিষ্ঠান স্কুপাস জার্নাল ইনডেক্স বিশ্বব্যাপী প্রকাশিত পিয়ার-রিভিউড জার্নালগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর নির্ণয়ের মাধ্যমে এগুলোকে র‍্যাংকিং করে থাকে। কিউ ওয়ান (Q1) হলো সর্বোচ্চ মানসম্পন্ন জার্নাল, এর পর ক্রমান্বয়ে কিউ টু (Q2), কিউ থ্রি (Q3) ও কিউ ফোর (Q4) ক্যাটাগরির জার্নাল রয়েছে। বিশ্বব্যাপী গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে এসব চার  র‍্যাংকিংয়ের  জার্নালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। 

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের উচ্চশিক্ষা অঙ্গনে গবেষণানির্ভর শিক্ষার সুযোগ আগ্রহী শিক্ষার্থীর তুলনায় খুবই কম। এ অভাব পূরণে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বদ্ধপরিকর। মৌলিক গবেষণার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নসহ নানা রকম সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। ফলে মৌলিক ও গুণগত মানসম্পন্ন গবেষণার দিক থেকে শীর্ষস্থানে উঠে আসছে ইডিইউ।

স্কুপাস ডাটাবেজে স্থান করে নেয়া গবেষকদের মধ্যে রয়েছেন ইডিইউর স্কুল অব বিজনেসের প্রফেসর ড. মু. রকিবুল কবির, অ্যাসোসিয়েট প্রফেসর ড. রাশেদ আল করিম ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হাসান শাকিল। তারা প্রকাশ করেছেন ২২টি প্রবন্ধ যার মধ্যে ১০টিই Q1/Q2 ক্যাটাগরির।

স্কুল অব ইঞ্জিনিয়ারিং থেকে রয়েছেন প্রফেসর ড. মু. নাজিম উদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর ড. মু. ইসতিয়াক আজিজ জাহেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিংকন চৌধুরী ও সোহরাব হোসেন এবং লেকচারার শাহ মুহাম্মদ মোমিনুল ইসলাম। তাদের প্রকাশিত প্রবন্ধের সংখ্যাও ২২, তন্মধ্যে ১৩টি Q1/Q2 ক্যাটাগরির জার্নালে প্রকাশ পেয়েছে।

উল্লেখিত গবেষকদের পাশাপাশি অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররাও নিরলস গবেষণায় নিয়োজিত আছেন, একইসাথে গড়ে তুলছেন নবীন গবেষকদেরও।

উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, গবেষণাই হলো বিশ্ববিদ্যালয়ের মূল কাজ। এক্ষেত্রে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সঠিক পথেই আছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির আন্তরিক সহযোগিতায় ইডিইউ গুণগত মানসম্পন্ন গবেষণার জন্য পরিপূর্ণতা অর্জন করেছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন