দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচনী সভা অনুষ্ঠিত
আসন্ন ১৫ জুন দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।উপ- নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলমগীর হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ই জুন শুক্রবার বিকালে বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবু সভাপতিত্বে ও দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন লিমন এর সঞ্চালনায় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মামুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফকির আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য খালেক সরদার, দৌলতদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক জিয়াউর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামীম রিজভী,শেখ জামাল দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ, শেখ বাহার উদ্দিন ( বাহার) দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ প্রমুখ।
সরেজমিন ঘুরে জানা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গুলি করার পর উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে এই ইউপি সদস্য পদটি শূন্য হয়ে পড়ে।পিতার অসমাপ্ত কাজ শেষ করতে এবার ইউপি সদস্য প্রার্থী হয়েছেন আব্দুল গনি মণ্ডলের বড় পুত্র আলমগীর হোসেন মন্ডল। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ইউপি সদস্য পদে নির্বাচনে জনপ্রিয়তায় শীর্ষে আছেন আলমগীর হোসেন মন্ডল। তার প্রতিক টিউবওয়েল মার্কা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন আসন্ন ১৫ ই জুন উপনির্বাচনে আলমগীর হোসেন মন্ডল কে টিউবল প্রতীক কে বিপুল ভোটে জয়লাভ করাবেন ।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied