দৌলতদিয়া ঘাট যানজট মুক্ত, গাড়ীর অপেক্ষায় ফেরি
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট শনিবার সকাল থেকেই যানবাহনের অপেক্ষায় ফেরি অলস অবস্থায় রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলা থেকে যাত্রীবাহী বাস ও মাল ভর্তি ট্রাকের দীর্ঘ লাইনের দূর্ভোগ অবশেষে কেটে গেছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে শনিবার (১১ জুন) ভোর থেকেই পারাপারে যানবাহনের অভাবে ফেরি অপেক্ষা করছে। প্রায় ১ ঘন্টা অপেক্ষার পর সল্প বাস ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ফেরি ছেড়ে যেতে দেখা যায়। সকাল ৯ টায় দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে রো রো ফেরি শাহ মখদুম ও খান জাহান আলী ফেরি ট্রাক ১ ঘন্টা অপেক্ষার পর হাফ লোড নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ৭ ও ৫ নং ফেরি ঘাটেও ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলাসহ বেশ কয়েকটি ফেরি গাড়ীর জন্য অপেক্ষা করতে দেখা যায়। ফেরি ঘাট মেরামত ও নির্মান কর্মকর্তা (এজিএম) আব্দুল ছাত্তার জানান, পদ্মা নদীর ভাঙ্গনে দীর্ঘদিন যাবত দৌলতদিয়া ১ ও ২ নং ফেরি ঘাটটি বন্ধ রয়েছে। বর্তমানে ৫টি ফেরি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। রো রো ফেরির মাস্টাররা জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে নদীর স্রোতও বৃদ্ধি পেয়েছে। রাতে ফেরিতে বিআইডাব্লিউটিএ এর অফিস থেকে পাইলট দেওয়ার নিয়ম থাকিলেও অধিকাংশ ফেরিতেই পাইলট আসে না। ফলে ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করছে। দৌলতদিয়া ফেরি ঘাটের পাশেই গড়ে উঠেছে বালু ব্যবসায়ীদের বলগেট। প্রশাসনের নাকের ডগার সামনে দিয়ে এ সকল বলগেট চলাচল করায় যে কোন সময় ফেরি দূর্ঘটনার আশংকা রয়েছে। ট্রাক ড্রাইভার নাসির জানান, দৌলতদিয়া বিআইডাব্লিউটিএর ট্রার্মিনাল চার্জ ৮০ টাকা আদায় করা হলেও ট্রাক চালক ও হেলপারদের কোন বিশ্রামাগার নেই। দৌলতদিয়া ট্রার্মিনালে অবৈধ দোকান গড়ে উঠায় ট্রাক চালকরা ট্রার্মিনালে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে। গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ফেরি ঘাট দিয়ে প্রায় ৪২ শত ছোট-বড় যানবাহন পারাপার হয়েছে। এ সময় ১৭ শত প্রাইভেটকার মাক্রোবাস, ১৬ শত ট্রাক, ৮১৮টি যাত্রীবাহী বাস ও ৮০টি মোটরসাইকেল পারাপার করে বিআইডাব্লিউটিসি ৪০ লক্ষাধিক টাকা রাজস্ব আয় করেছে। দৌলতদিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির টিও প্রফুল্ল চৌহান জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ২০ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করায় ঘাট এলাকায় কোন দূর্ভোগ নেই। দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের টিএসআই মোঃ সিরাজুল ইসলাম জানান, সকাল থেকেই ঘাট এলাকায় যানবাহন কোনা চাপ নেই। মহাসড়ক ফাঁকা। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার শনিবার দুপুরে জানান, দৌলতদিয়া ঘাটে যানজট না থাকায় গত ২৪ ঘন্টায় কোন অপরাধ সংঘটিত হয় নি। জানা যায়, আরিচা বন্দরের বিআইডাব্লিউটিসির ডিজিএম শাহ্ মোঃ খালেদ নেওয়াজ এর বিশেষ চেষ্টার ফলে মাওয়া ঘাটে অলস অবস্থায় পড়ে থাকা ড্রাম ফেরি চালু করায় বিআইডাব্লিউটিসির রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ফেরি ঘাটের দুর্ভোগ অনেকাংশ হ্রাস পেয়েছে। উল্লেখ-আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দৌলতদিয়া ঘাটের চিত্র বদলে যাবে। এতে হোটেল ব্যবসায়ী, শ্রমিক, দালাল, হকার, দিন মজুর, রিক্সা চালকরা বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন