ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহে গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার নগরবাথান বাজারে জেলা বিএনপি আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান। জনসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এড.মুন্সি কামাল আজাদ পাননু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পপপু, যুবদল নেতা মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, প্রমিকদল নেতা মোঃ আবুবকর, নুরুল ইসলাম, মহিলা দলনেত্রী তহুরা বেগম, কামরুন্নাহার লিজি, মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ শাহনেওয়াজ সুমন, ছাত্রদল সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মানিক, মোঃ ফারুক হোসেন, মনিরুল ইসলাম, তৈকির আহমেদ লিখন, বাদশা বুলবুল, আবু সালেক, মোঃ জামির হোসেন ঝন্টু, মোঃ আতিয়ার রহমান, আব্দুল আজিজ, আবু তাহের, মোঃ আবু দাউদ, আলমাস হোসেন, আব্দুল গফুর, মোঃ সোহেল, আবুল কাশেম, মোঃ নজরুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ জামিরুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মিছির আলী, মোঃ শহিদুল ইসলাম, আকতারুল ইসলাম ও মোঃ সোহেল রানা প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি এড.এম এ মজিদ বলেন, দেশের মানুষ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে এখন চিড়ে চ্যাপ্টা। মধ্যবিত্তরা চার দেওয়ালের মাঝে ডুকরে ডুকরে কাঁদে। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ১০ টাকা কেজির চাল ও ঘরে ঘরে চাকরী দিবে।
সভায় অন্যান্য বক্তরা অভিযোগ করে বলেন,দেশে খুন, গুম, গনতন্ত্র হত্যা, মানবাধিকার হরণ ও লুটপাটের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের এখন ভরসা জনগন নয়, আজ্ঞাবহ প্রশাসন ও দলবাজ পুলিশ সরকারের খুটি হিসেবে পাশে দাড়িয়ে আছে। তাই শেষ পর্যন্ত টিকে থাকতে পুলিশ দিয়ে অত্যাচার শুরু করেছে। তারপরও সরকারের শেষ রক্ষা হবে না। দেশে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকার ব্যর্থ। তাদের কথা এখন কেউ শোনে না। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ যোগদান করেন।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু